May 23, 2026, 12:48 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কাউনিয়ায় বিষপানে মুয়াজ্জিনের মৃত্যু

কাউনিয়ায় বিষপানে মুয়াজ্জিনের মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

কাউনিয়ায় বিষ পান করে মোখলেছুর রহমান (২২) নামের এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার হারাগাছ ইউনিয়নের চর পল্লীমারী গ্রামের রফিকুল ইসলামের পুত্র কোরআনের হাফেজ ও মসজিদের মুয়াজ্জিন মোখলেছুর রহমান (২২) স্ত্রীর অভিমান ও পারিবারিক অশান্তির কারণে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে বাড়ি থেকে বের হয়ে সবার অজান্তে বিষ পান করে নাজিরদহ বানিয়াটারী জামে মসজিদের কাছে একটি গালামালের দোকানের সামনে এসে অসুস্থ্য হয়ে পড়ে।

স্থানীয় লোকজন তাকে দ্রুত এম্বুলেন্স যোগে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ওই রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মুয়াজ্জিন মোখলেছুর রহমান মারা যায়। সে পূর্ব নাজিরদহ জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *