May 22, 2026, 10:11 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বাড়ি ফেরার পথে বাবা-ছেলেকে গুলি ও দা দিয়ে কুপিয়ে আহত, দুর্বৃত্তদের পলায়ন

বাড়ি ফেরার পথে বাবা-ছেলেকে গুলি ও দা দিয়ে কুপিয়ে আহত, দুর্বৃত্তদের পলায়ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি ও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত হয়েছেন এক বাবা ও তার ছেলে। দুর্বৃত্তের হামলায় ইউপি সদস্য রফিক উদ্দিন (৫৫) ও তার ছেলে মিজবাহ উদ্দিন মিসহাল (২৩) গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় সালিশি বৈঠক শেষে উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. রফিক উদ্দিন ও তার ছেলে মিজবাহ উদ্দিন মিসহাল মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে অবস্থান করা ৮/১০ জনের দুর্বৃত্তের দল তাদের ওপর হামলা করে। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ও দায়ের কোপ মারেন বাবা-ছেলেকে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা অন্ধকারে পালিয়ে যায়।

স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তারা চিকিৎসাধীন রয়েছেন। দুইজনেরই অবস্থা আশংকাজনক বলে জানান আহতদের নিকটআত্মীয় আমির হোসেন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই সিরাজ জানান, ঘটনা শুনেছি। তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।

বড়হাতিয়া ইউপি সদস্য আবু বক্কর জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। তবে, এখনও পর্যন্ত ঘটনার মূল কারণ জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *