April 7, 2026, 4:58 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

কাউনিয়ায় সনদ বিহীন দই ফ্যাক্টরীর জরিমানা

কাউনিয়ায় সনদ বিহীন দই ফ্যাক্টরীর জরিমানা
কাউনিয়ায় সনদ বিহীন দই ফ্যাক্টরীর জরিমানা, ছবি: কাউনিয়া প্রতিনিধি

কাউনিয়া প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় (ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ এবং গুণগতমান নিশ্চিতকরণ) লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর।

গত রবিবার (১০আগষ্ট) বিকেলে কাউনিয়া উপজেলা প্রশাসন এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সমন্বয়ে রংপুর জেলার কাউনিয়া উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে-বুলবুল দই ফ্যাক্টরী হলদিবাড়ি কাউনিয়া রংপুর প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহন না করে বিক্রয়- বিপনন ও বাজারজাতকরণের অপরাধে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” এর ২৪(১)/৪১ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিদুল হক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাউনিয়া রংপুর এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ নাসির উদ্দিন , পরিদর্শক (মেট্রোলজি)। জনস্বার্থে বিএসটিআই, রংপুর’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানা তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *