May 22, 2026, 11:54 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ধামইরহাটে আবারও ১৪ বাংলাদেশীকে পুশইন করলো বিএসএফ

ধামইরহাটে আবারও ১৪ বাংলাদেশীকে পুশইন করলো বিএসএফ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে আবারও ১৪ বাংলাদেশীকে ভারত থেকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে ছবি তথ্য নিতে গেলে বিজিবি ২ ঘন্টা হাসপাতালে বসে রেখেও ছবি তথ্য না দেওয়ায় ক্ষুদ্ধ স্থানীয় সাংবাদিকরা। সূত্র জানায়, ১৪ বিজিবির কালুপাড়া বিওপির টহল হাবিলদার রুপন চাকমার নেতৃত্বে একটি টহলদল ৮ আগষ্ট রাত পৌনে ৩ টার দিকে সীমান্ত পিলার ২৭১/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতানা পাড়া আম বাগান নামক স্থান হতে ৬ নারী ১ কিশোরী ৩ শিশু ও ৪ যুবক সহ ১৪ জন কে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি তাদের আটক করে। আটককৃতরা হলেন-খুলনার মহারাজপুরের সাত্তার গাজীর ছেলে বাদশা মিয়া (২০) মোঃ ইমরান গাজী (৩৪), কয়রা থানার কয়রা গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে নাজমুল হাসান (২৪), দিঘলিয়া থানার মাধবপুর গ্রামের মৃত কাশেম শেখের মেয়ে সুমা মোল্লা, মোজাদ্ধের মোল্লার ছেলে রায়হান মোল্লা, নড়াইলের কালিয়া থানার বালাম শিকদারের মেয়ে নুপুর খানম (২২) আসমাউল শেখের মেয়ে আশিকা (৪) বালাম শেখের মেয়ে মুনিয়া খাতুন (১৮), রহিম শেখের মেয়ের রাকেয়া শেখ (২৮) গুড্ডু শিকদারের ছেলে বাবু শিকদার (১৭) কামাল শিকদারের মেয়ে প্রিয়া শিকদার, পেরুলিয়া গ্রামের মিলন শেখের মেয়ে ফাতেমা শেখ, (০৭) কামাল শিকদারের মেয়ে ববিতা শিকদার (৩৫), যশোরের কোতয়ালী থানার বসুনন্দিয়া গ্রামের জহির আলী খানের মেয়ে মোছাঃ দুলি বেগম (৪০)। উদ্ধারকৃতরা বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্মাই শহরে অবৈধভাবে বসবাস করছিল বলে সূত্র জানায়। গত ০৭ আগস্ট বিমানযোগে পুন বিমানবন্দর নিয়ে পরবর্তীতে বালুরঘাট থানার মাধ্যমে ১২৩/সানাপাড়া বিএসএফ কর্তৃক আটককৃত ১৪জন বাংলাদেশী নাগরিককে গাড়িযোগে সীমান্ত পিলার ২৭১/১-এস এর নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবি টহলদল তাদের উদ্ধার করেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মো.ইমাম জাফর জানান, বিজিবি কর্তৃক মেডিকেল পরীক্ষা নিরীক্ষা শেষে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে আমাদের আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *