May 22, 2026, 11:53 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাউনিয়া প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাউনিয়া প্রেসক্লাবের মানববন্ধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড ও আনোয়ার হোসেন কে মারপিট করে গুরুত্বর আহত করা সহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা,নির্যাতন,হুমকি, হয়রানিমূলক মামলা এবং হত্যাকান্ডে জড়িত দোষীদের বিচারের দাবীতে কাউনিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে কাউনিয়া প্রেসক্লাব।

শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক গণমাধ্যমের প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ রাজু, সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাওয়ার আলম মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান, আসাদুজ্জামান আসাদ,সহসাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী,আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হাবীব তুষার, দপ্তর সম্পাদক সজিব উদ্দিন, সদস্য আব্দুল্লাহ আনন্দ, মাহাবুব ইসলাম, জাকিরুল ইসলাম মিম, আনোয়ার হোসেন প্রমূখ৷

এসময় বক্তরা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেই সাথে সাগর-রুনি হত্যার বিচার দাবী করা হয়। পাশাপাশি সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *