May 22, 2026, 11:53 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে রংপুরে সাংবাদিক সমাজের প্রতিবাদ সভা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে রংপুরে সাংবাদিক সমাজের প্রতিবাদ সভা

রংপুর প্রতিনিধি

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর জেলার সকল সাংবাদিক সমাজ।

শনিবার (৯ আগস্ট) সকাল এগারোটায় রংপুর প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করে সম্মিলিত সাংবাদিক সমাজ, রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন,রংপুর রিপোর্টার্স ইউনিটি,রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, পীরগাছা প্রেসক্লাব, কাউনিয়া প্রেসক্লাবসহ রংপুরে কর্মরত অন্তত দু’শতাধিক গণমাধ্যম কর্মী।

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব সাংবাদিক লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিউলি বেগম, প্রেসক্লাব রংপুরের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, দৈনিক প্রতিদিনের কাগজ এর রংপুর ব্যুরো প্রধান বেলায়েত হোসেন বাবু, রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আতিক হাসানসহ আরও অনেকে।

এ সময় সাংবাদিকরা আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। অপরদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন পাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান সাংবাদিক নেতারা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতোমধ্যে রংপুরের অনেক সাংবাদিকের উপর অতর্কিত হামলা, মিথ্যা মামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে রংপুরে আর কোনো সাংবাদিকের উপর অন্যায় করা হলে রংপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *