May 22, 2026, 11:02 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

তেঁতুলিয়ায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তেঁতুলিয়ায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তেঁতুলিয়া প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার (০৪ আগস্ট) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের কালিতলা ডাহুক ব্রীজ এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ি গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মোঃ দুলাল হোসেন (৩৫) ও অপরজন একই উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের চড়কডাঙ্গী গ্রামের মোঃ শরিফ উদ্দিনের ছেলে মোঃ আবু দুলাল (৩৫)।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার এস আই আসাদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শালবাহান ইউনিয়নের কালিতলা ডাহুক ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুলাল হোসেন ও আবু দুলালকে আটক করেন। তাদের নিকট থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *