April 7, 2026, 3:13 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

টাঙ্গাইলে চোখের সামনে মাকে হত্যা, ঘরের চৌকাঠে বসে কাঁদছে ছেলে

টাঙ্গাইলে চোখের সামনে মাকে হত্যা, ঘরের চৌকাঠে বসে কাঁদছে ছেলে
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক,
ঘরের চৌকাঠের সামনে বসে অঝোরে কাঁদছে ৭ বছর বয়সী মেরাজ। মেরাজের চোখের সামনে তার মাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছেন বাবা। চোখের সামনে এমন নির্মমতা দেখে বাকরুদ্ধ হয়ে গেছে সে।

রোববার (৩ আগস্ট) সকালে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের জেলখানা মোড় এলাকায় একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত গৃহবধূ কাকলি আক্তার (৩৫) উপজেলার মুচা‌রিয়া পাথার গ্রামের মৃত ছবুর মিয়ার মে‌য়ে। স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ (এক ছেলে ও এক মেয়ে) জেলখানা মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

অভিযুক্ত স্বামী মেহেদী হাসান ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মেহেদী হাসান ও কাকলির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল।

আজ রোববার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে মেহেদী ছুরি দিয়ে কাকলির পিঠে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কাকলিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইয়া জানান, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসা‌মি গ্রেপ্তা‌রে পু‌লিশ তৎপর র‌য়ে‌ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *