May 22, 2026, 10:23 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২ আগষ্ট) সকালে নাগরপুর সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর থানা গেট পর্যন্ত গিয়ে আবার কলেজ গেটে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শুরুর আগে কলেজ গেট এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আয়োজন করে ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ, নাগরপুর উপজেলা শাখা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মুফতি জহিরুল ইসলাম, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আল হেলাল। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম,খতিব, নাগরপুর বাজার জামে মসজিদ, মাওলানা ইলিয়াস হোসাইন, উপদেষ্টা, ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ নাগরপুর। মাওলানা রফিকুল ইসলাম আমিনী, উপদেষ্টা, ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ নাগরপুর, বাবুল হোসেন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখা।

বক্তারা তাঁদের বক্তব্যে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে হযরত মাওলানা আলী আকবর,মুফতি শহিদুল ইসলাম, মুফতী আব্দুল হাদীসহ নাগরপুরের বিভিন্ন শ্রেণির নাগরিকগণ, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *