April 7, 2026, 1:24 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ধামইরহাট সীমান্তে বিএসএফের ১০ নারী-পুরুষকে পুশ ইন; বিজিবি’র হাতে আটক

ধামইরহাট সীমান্তে বিএসএফের ১০ নারী-পুরুষকে পুশ ইন; বিজিবি'র হাতে আটক
ছবি: জেডটিভি বাংলা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট সীমান্তে ১০ নারী পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ৩১ জুলাই ভোর রাতে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭-এস-এর কাছ দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দ্বায়ে তাদেরকে আটক করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার মাধব হাট গ্রামের আছমা বেগম, একই জেলার দলসেতপুর গ্রামের খাদিজা বেগম, কিশোরগঞ্জ জেলার কাশিপুরের পাখি বেগম, একই জেলার ভৈরব কালিপুর গ্রামের রুমা বেগম, পটুয়াখালী জেলার বরিশাল গ্রামের কাকলি আক্তার ও ঢাকার যাত্রাবাড়ী এলাকার রুজিনা আক্তার, কোহিনুর বেগম এবং নাসরিন বেগম। অপর দুই জন দিনাজপুর জেলার মঞ্জুরুল ইসলাম ও যশোর জেলার সুমন হোসেন।

এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর মুঠোফোনে বলেন, বিজিবি’র পক্ষ থেকে ১০ নারী পুরুষকে থানায় হস্তান্তর করা হয়েছে। ধামইরহাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা বা শারীরিক পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *