July 7, 2026, 8:58 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে সোনারগাঁওয়ে চারাগাছ বিতরণ

বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে সোনারগাঁওয়ে চারাগাছ বিতরণ

স্টাফ রিপোর্টার,
“বাসযোগ্য পৃথিবী গড়ি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করি”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ও বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদি সংগঠন, চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করে।

আজ (বুধবার ৩০ শে জুলাই) দুপুর ১:৩০ মিনিটে সোনারগাঁও পৌরসভায় অবস্থিত পানাম সিটি হাইস্কুলে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানাম সিটি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন।

আরো উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মীযানুর রহমান, প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান সরদার এম. এ. মহিন, সাংবাদিক মোক্তার হোসেন, ইমরানসহ আরও অনেকে।

আলোচনায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা, গাছের উপকারিতা এবং প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেওয়া হয়:
*“বাঁচতে হলে জানতে হবে— গাছ আমাদের কী উপকার করে?
বাঁচতে হলে জানতে হবে— সিঙ্গেল ইউজড প্লাস্টিক আমাদের কী ক্ষতি করে?”

এই আয়োজন স্থানীয়দের মাঝে পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *