July 7, 2026, 6:30 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

‘রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই’, প্রতিবাদ সভায় বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ

শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ।

শুক্রবার (০২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বৃষ্টিতে ভিজে বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে তারা এ সমাবেশ করেন।এ সময় বক্তারা বলেন, বর্তমানে অন্য দেশের প্রেসক্রিপশনে এই দেশ চলছে। এ মুহূর্তে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই।

তারা বলেন, ‘দেশের পরিস্থিতি দেখে আমরা হতবাক। কোনোভাবেই এটিকে স্বাধীন রাষ্ট্র মনে হচ্ছে না। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। পুলিশ যাকে-তাকে ধরে নিয়ে যাচ্ছে। ’

তারা আরও বলেন, বাংলার নিরীহ সন্তানদের গুলি করে হত্যা করা হয়েছে, কারাবন্দি করা হয়েছে, ঘরে ঢুকে নিরীহ মানুষ গ্রেপ্তার চলছে। এ মুহূর্তে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই, অন্য দেশের প্রেসক্রিপশনে এ সরকার এই দেশ চালায়। সংস্কার ছাড়া কোনো সরকার দেশকে ভালোভাবে চালাতে পারবে না।

সমাবেশে প্রখ্যাত গীতিকার শহীদুল্লাহ ফরায়জি, তরুণ কবি ও লেখক সাদাত হোসাইনসহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *