May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মাত্র ৭ ঘণ্টায় ১২ লাখ টাকা নির্বাচনী তহবিল পেলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা মাত্র ৭ ঘণ্টায় ১২ লাখ টাকারও বেশি নির্বাচনী অনুদান সংগ্রহ করেছেন। মঙ্গলবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, “এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”

তিনি জানান, মোট লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। তহবিল সংগ্রহের ক্ষেত্রে ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই তহবিল গ্রহণ বন্ধ করা হবে।

তাসনিম জারা আরও জানিয়েছেন, রাতের সময়ে বিকাশে নির্ধারিত লিমিট অতিক্রমের কারণে আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে।

একই সঙ্গে তিনি নির্বাচনী তহবিলের স্বচ্ছতার কথা নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, “আমরা স্বচ্ছভাবে টাকা উত্তোলন ও খরচ করবো। আপনারা স্ক্রিনশট দেখেন, আর্থিক হিসাব আপনাদের সঙ্গে নিয়মিত শেয়ার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *