May 22, 2026, 10:21 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পটুয়াখালী-৩ আসনে পাল্টে যাচ্ছে সমীকরণ, নুরের বিপরীতে স্বতন্ত্র মনোনয়ন নিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক :

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এই আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণার পরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে হাসান মামুনের পক্ষে গলাচিপা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই স্থানীয় রাজনীতিতে আসন সমঝোতা নিয়ে নানা আলোচনা চলছিল। তবে বিএনপি নেতা হাসান মামুনের স্বতন্ত্র মনোনয়নপত্র সংগ্রহ সেই সম্ভাবনাকে প্রশ্নের মুখে ফেলেছে এবং নির্বাচনী মাঠে নতুন হিসাব যোগ করেছে।

মনোনয়ন সংগ্রহের সময় গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, “নুর নিজেই বলেছেন, তারা দু-একটি আসনের জন্য কোনো সমঝোতায় যাবেন না। তিনি নির্বাচন করুন বা না করুন, আমরা হাসান মামুনের পাশেই থাকব।”

স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে হাসান মামুন জানান, দলীয় সমঝোতা হলেও যদি শেষ পর্যন্ত দল থেকে সবুজ সংকেত না পান, তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনী লড়াইয়ে থাকবেন।

এ বিষয়ে গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান নিশ্চিত করে বলেন, হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং প্রার্থীর পক্ষকে নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সব বিধিবিধান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *