April 7, 2026, 3:26 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন
বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

স্পোর্টস ডেস্ক :

আইপিএলের বিজয় উৎসবে পদপিষ্টের ঘটনায় নিরাপত্তাজনিত জটিলতার কারণে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

সূচি অনুযায়ী, বিশ্বকাপে ভারতের পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। এর মধ্যে উদ্বোধনী ম্যাচ ভারত–শ্রীলঙ্কা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৩০ সেপ্টেম্বর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই ম্যাচ একই তারিখে হবে গুয়াহাটিতে। আর বাংলাদেশ–ভারত ম্যাচসহ বাকি চারটি খেলা অনুষ্ঠিত হবে নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

শুধু গ্রুপ পর্বই নয়, চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি সেমিফাইনাল ও ফাইনাল হওয়ারও কথা ছিল (যদি পাকিস্তান ফাইনালে না ওঠে)। নতুন সূচি অনুযায়ী সেগুলোও নবি মুম্বাইতে অনুষ্ঠিত হবে।

এ পরিবর্তনের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে গত জুনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের পর আয়োজিত বিজয় উৎসবের পদপিষ্টের ঘটনা। ওই দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৭১ জন আহত হন। কর্নাটক পুলিশ এরপর থেকে কঠোর অবস্থান নেয় এবং স্টেডিয়ামকে নিরাপত্তা ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়।

ফলে আইসিসির কাছে বিকল্প ভেন্যুতে ম্যাচ সরিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এমনকি আগামী আইপিএল মৌসুমে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির হোম ম্যাচগুলোও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় ক্রিকেট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *