April 7, 2026, 4:49 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) মুন্সিগঞ্জের কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে নৌ–পুলিশ ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান জানান, উদ্ধারকৃত মরদেহের সঙ্গে রমনা থানায় করা নিখোঁজ জিডির ছবির মিল রয়েছে। এ বিষয়ে রমনা থানাকে অবহিত করা হয়েছে। মরদেহ শনাক্তের জন্য বিভুরঞ্জন সরকারের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ–পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “মেঘনা নদীতে যে মরদেহ উদ্ধার হয়েছে সেটি বিভুরঞ্জন সরকারের বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। পরিবারের সদস্যরা শনাক্ত করলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশে বের হন বিভুরঞ্জন সরকার। তবে তিনি অফিসে পৌঁছাননি। সন্ধ্যা পর্যন্ত খোঁজ না মেলায় তার ছেলে ঋত সরকার রমনা থানায় নিখোঁজ জিডি করেন। ঋত জানান, বাসা থেকে বের হওয়ার সময় তিনি মোবাইল ফোন সঙ্গে নেননি।

১৯৫৪ সালে জন্মগ্রহণ করা বিভুরঞ্জন সরকার ষাটের দশকের শেষ দিকে দৈনিক আজাদের মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষ করার পর তিনি দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্রসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন। তিনি সাপ্তাহিক মৃদুভাষণের নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক চলতিপত্রের সম্পাদক ছিলেন। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে তার রাজনৈতিক লেখা পাঠকপ্রিয়তা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *