April 8, 2026, 10:05 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

শেষ ফেসবুক পোস্টে যা লিখেছিলেন ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক :

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার শেষ ফেসবুক পোস্টটি ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে আবেগ ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

গত ১২ ডিসেম্বর, জুমার নামাজের কিছুক্ষণ আগে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় অবস্থান করছিলেন ওসমান হাদি। ঠিক গুলিবিদ্ধ হওয়ার অল্প সময় আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন—যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন হাদি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই ঘটনার দিন ওই এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই দুর্বৃত্তদের একটি দল তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে নিবিড় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওসমান হাদির এই অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *