May 23, 2026, 1:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সাবেক ডেপুটি স্পিকার টুকু পরিবারের ৩৭.৩৯ কোটি টাকার সম্পদে দুদকের তদন্ত

নিজস্ব প্রতিবেদক :

সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. শামসুল হক টুকু এবং তার পরিবারের নামে ৩৭ কোটি ৩৯ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, ৩ কোটি ৫৯ লাখ ২৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শামসুল হকের নামে মামলা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া তার ছেলে এস এম আসিফ শামস, মেয়ে মিসেস মুমতাহিন মোস্তফা এবং মেয়ের জামাই এস এম নাসিফ শামস-এর সম্পদের জন্য পৃথক নোটিশ জারি করা হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, আসিফ শামসের সম্পদ ২৬ কোটি ৬৬ লাখ টাকার, মিসেস মুমতাহিনের ১ কোটি ৪৮ লাখ টাকার এবং নাসিফ শামসের ৫ কোটি ৬৪ লাখ টাকার, যা তাদের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। দুদক আইন ২০০৪-এর ধারা ২৬(১) অনুযায়ী তারা সম্পদ বিবরণী দাখিল করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *