May 22, 2026, 10:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ব্রাজিলে ফ্যাশন ইনফ্লুয়েন্সারের মৃত্যু: স্বামী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক :

ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার মারিয়া কাতিয়ানে গোমেস দা সিলভার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। সম্প্রতি তার স্বামী আলেক্স লিয়েন্দ্রো বিস্পো দস সান্তোসকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে ব্রাজিল পুলিশ।

পুলিশ জানায়, গত ২৯ নভেম্বর সাও পাওলোতে একটি বহুতল ভবনের ১০ তলার বারান্দা থেকে মারিয়া পড়ে মারা যান। ঘটনার সময় স্বামী সান্তোস দাবি করেছিলেন, এটি আত্মহত্যা। তবে তদন্তে উঠে আসে মারিয়াকে ফিজিক্যালি লাঞ্ছিত করার প্রমাণ।

স্থানীয় প্রতিবেশীরা অভিযোগ করেন, ঘটনার দিন অ্যাপার্টমেন্ট থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শোনা গিয়েছিল। কিছুক্ষণ পরই ভবনের বাইরে বিকট শব্দের পরে মারিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার সকালে গ্যারেজে সান্তোস মারিয়াকে লাঞ্ছিত করছেন। এছাড়া লিফটে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়, যেখানে সান্তোস মারিয়াকে জোর করে লিফট থেকে বের করেন। তদন্ত কর্মকর্তারা বলেন, এই ফুটেজ এবং স্বামীর জবানবন্দি একে অপরের সঙ্গে সাংঘর্ষিক।

মারিয়া ইনস্টাগ্রামে একজন পরিচিত লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ছিলেন। তিনি ভ্রমণ, সৌন্দর্য ও ব্যক্তিগত জীবন বিষয়ক কনটেন্ট শেয়ার করতেন।

পুলিশ গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে হত্যার মামলায় আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *