May 23, 2026, 1:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮৩ হাজার

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার আগ্রহী প্রবাসীদের সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৬৭৪ জন ছাড়িয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এই নিবন্ধন কার্যক্রম চলছে। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৫৪ হাজার ১২৩ জন এবং নারী ভোটার ২৯ হাজার ৫৪৯ জন।

দেশের মধ্য থেকেও পোস্টাল ভোটের জন্য ৫২ হাজার ১৫ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ৫১ হাজার ৯৫৫ জন এবং নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ৬০ জন। দেশের মধ্যকার নিবন্ধিত পুরুষ ভোটার ৫০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ১ হাজার ৬৩৩ জন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত ইসির পোস্টাল ব্যালটের ওয়েবসাইটে এই তথ্য পাওয়া গেছে।

পোস্টাল ভোট কীভাবে নেওয়া হবে

এবার প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন। ভোট দিতে হলে অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন কার্যক্রম ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

নিবন্ধন প্রক্রিয়া চলা দেশসমূহ

দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি দেশে প্রবাসীরা ভোটের জন্য নিবন্ধন করতে পারছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *