May 22, 2026, 11:06 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি নেতার আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর চাটখিল উপজেলায় বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় মোরশেদ আলম শিব্বির (৪৮) নামে এক বিএনপি নেতা আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। ঘটনা ঘটে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারে।

নিহত মোরশেদ আলম শিব্বির বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের আবদুল হকের ছেলে। তিনি ছিলেন বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে প্রবাসী বিএনপি নেতা। কয়েক মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে আসেন এবং ছুটি শেষে পুনরায় বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

বদলকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা জি এম ওমর ফারুক জানান, ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ইসলামপুর বাজারে দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় মোরশেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত চাটখিল উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মোরশেদ আলম শিব্বিরের আকস্মিক মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

সাবেক ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম হাসান বলেন, “মোরশেদ আলম পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন এলাকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। তার হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত।”

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, “বিএনপি একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারিয়েছে। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সূত্র: এন এস রুবেল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *