April 7, 2026, 3:25 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃত ১৩ জনকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়।

গ্রেফতাররা হলেন—

সেনবাগের কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু (৫৫), নোয়াখালী পৌরসভা যুবলীগের সক্রিয় সদস্য মিজানুর রহমান (৩৫), সুবর্ণচরের চর আমানউল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির উল্লাহ ওরফে নাসির (৫০), চরজুবলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী মো. হাবিবুল্লাহ মাসুদ (৩৭), কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইমলাম (৪৫), রামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলী মাষ্টার (৪০), কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন (৩৯), সুন্দলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম (২৮), হাতিয়া পৌরসভা ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন (৪৮), সোনাইমুড়ী পূর্বপড়ার যুবলীগের কর্মী মো. মানিক (৩০), মো. মাহফুজ (৩৩), বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২ জন সমর্থক, পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। বিশেষ করে—

সোমবার রাতে গ্রেপ্তার হয়েছেন কবিরহাট থেকে ২ জন, চরজব্বর থেকে ২ জন, হাতিয়া থেকে ১ জন, সোনাইমুড়ী থেকে ২ জন ও সেনবাগ থেকে ১ জন, কোম্পানীগঞ্জ থেকে ২ জন। মঙ্গলবার রাতে মাইজদী পুরাতন কলেজ এলাকা থেকে ১ জন, বেগমগঞ্জ থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী বলেন, মঙ্গলবার রাতে ২ জনকে থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় সমর্থক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *