April 7, 2026, 3:26 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চাচাতো ভাইয়ের গুলিতে নিহত হলেন লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি

নিজস্ব প্রতিবেদক :

পাবনার ঈশ্বরদীতে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের গুলিতে নিহত হয়েছেন লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি বীরু মোল্লা (৪৮)। বুধবার (১৭ ডিসেম্বর) সকালেই উপজেলার কামালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহত বীরু মোল্লা ছিলেন কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার নিশ্চিত করেছেন, পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা বিরোধকৃত জমি থেকে মাটি কাটেন। বুধবার সকালে বীরু মোল্লা কয়েকজন সহ স্থানীয় এলাকায় গিয়ে জহুরুল মোল্লার বাড়িতে এই বিষয়ে কথা বলতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায় জহুরুল ও তার ছেলে ফাঁকা গুলি ছুড়ে লোকজনকে সরে যেতে বলেন। সরে না গেলে পুনরায় গুলি ছোড়া হয়, যার ফলে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, গুলি বাড়ির ভেতর থেকে ছোড়া হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে এবং ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *