April 7, 2026, 10:24 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

গুম ও হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক :

গুমসহ শতাধিক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলাে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শাইখ মাহদী, সঙ্গে ছিলেন প্রসিকিউটর মঈনুল করিমসহ অন্যান্য কর্মকর্তা।

শুনানি আজ: বর্তমানে সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে শাপলা চত্বরে গণহত্যাসহ গুরুতর অভিযোগগুলো, যা আওয়ামী লীগের শাসনামলে গুম-নির্যাতনের সঙ্গে সম্পর্কিত।

এর আগে, গুম মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল-১। ১১ ডিসেম্বর এই আদেশ দেওয়া হয়।

মামলার ১১ আসামির মধ্যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে—

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

জিয়াউল আহসান বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। এছাড়া শাপলা চত্বরে গণহত্যার দায়ে আরেক মামলায়ও জিয়াউলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ১২ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল-১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *