April 7, 2026, 10:06 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

হাদিকে হত্যার পরিকল্পনা: সাভারের রিসোর্টে সাড়ে তিন ঘণ্টা গোপন বৈঠক

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার পরিকল্পনা করার উদ্দেশ্যে সাভারের একটি রিসোর্টে সাড়ে তিন ঘণ্টা ধরে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। গোয়েন্দা সূত্রে জানা গেছে, বৈঠকটি মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে হয়েছে।

সূত্র জানায়, গত শুক্রবার ভোর ৫টা ২৩ মিনিট থেকে সকাল ৮টা ৫৪ মিনিট পর্যন্ত রিসোর্টের একটি কক্ষে বৈঠক চলে। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটায় মিরপুরের আলমগীর হোসেন রিসোর্টের নাইট ডিউটিরত কর্মী হাবিবুর রহমান সিয়ামের মাধ্যমে ২০৪ নম্বর কক্ষ বুকিং দেন। রাত চারটা আট মিনিটে আলমগীরের পরিচয়ে দুই নারী কক্ষে প্রবেশ করেন। পরে সকাল পাঁচটা ২৫ মিনিটে আলমগীর আরো একজনকে নিয়ে কক্ষে আসেন এবং সকাল আটটা ২৫ মিনিটে চারজন কক্ষ ত্যাগ করেন।

গোয়েন্দা পর্যবেক্ষণে জানা গেছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন:

শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া, আলমগীর হোসেন ও আরও একজন ব্যক্তি

সূত্রের বরাতে বলা হয়েছে, বৈঠকে হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং মোবাইলে রেকর্ডকৃত তাদের অডিও পরিকল্পনা এখন গোয়েন্দাদের হাতে রয়েছে।

এর আগে ১৩ ডিসেম্বর মারিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রিন জোন রিসোর্টের দুটি সিসিটিভি ফুটেজ তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পাঠানো হয়েছে। রিসোর্টটি পরিদর্শন ও তল্লাশি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া রুম সার্ভিসবয় হাবিবুর রহমান সিয়ামকে র‍্যাব জিজ্ঞাসাবাদ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *