April 6, 2026, 10:04 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

প্রযুক্তি সাংবাদিকদের জন্য টিকটক কনটেন্ট তৈরির কর্মশালা অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

প্রযুক্তি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) সম্প্রতি ঢাকায় একটি বিশেষ কনটেন্ট তৈরির কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কনটেন্ট টিমের সদস্যরা, যারা সাংবাদিকদের হাতে-কলমে কনটেন্ট তৈরির প্রক্রিয়া দেখান।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্যে টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, “বিশ্বজুড়ে গণমাধ্যম শিল্প দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এসব মাধ্যম সম্পর্কে দক্ষতা অর্জন জরুরি।”

তিনি আরও উল্লেখ করেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতার পরিধি বাড়াতে টিকটকের মতো মাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রশিক্ষকরা কর্মশালায় সাংবাদিকদেরকে কনটেন্ট তৈরির গুরুত্ব, অ্যাকাউন্ট খোলার নিয়ম, উন্নতমানের কনটেন্ট তৈরি ও পরিকল্পনা, উপস্থাপনার কৌশল এবং দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনের দিকনির্দেশনা দেন। এছাড়া হাতে-কলমে টিকটক কনটেন্ট তৈরির প্রক্রিয়াও প্রদর্শন করা হয়।

কর্মশালায় টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রযুক্তি সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *