May 22, 2026, 10:17 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কনারের গানে মেতেছেন নোরা ফাতেহি, নেটদুনিয়ায় আলোড়ন

বিনোদন ডেস্ক :

বাংলাদেশি সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’ ইতিমধ্যেই দর্শক-শ্রোতার মধ্যে সাড়া ফেলেছে। টলিউডের গণ্ডি পেরিয়ে এবার সেই গানের উন্মাদনা পৌঁছে গেল বলিউডেও। কনার কণ্ঠে গাওয়া এই গানের তালে নেচেছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি।

সুরকার ও সংগীতশিল্পী সানজয়–এর তৈরি এই গানে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সানজয়। সেখানে দেখা যায়, ‘মেহেন্দি’ গানের ছন্দে প্রাণবন্ত নৃত্যে মেতেছেন নোরা ফাতেহি, আর তার সঙ্গে তাল মিলিয়ে নাচছেন সানজয় নিজেও।

ভিডিওটি প্রকাশের সময় ক্যাপশনে সানজয় লেখেন, ‘ওর হাতে মেহেন্দি’। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। নেটিজেনদের প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স। নোরা ফাতেহিও নিজে কমেন্ট করে ভালোবাসার ইমোজি প্রকাশ করেছেন।

বাংলাদেশি গানের তালে নোরার এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভক্তরা। একজন মন্তব্য করেন, ‘বাংলা গানে নোরা—অবিশ্বাস্য সুন্দর মুহূর্ত!’ আরেকজন লেখেন, ‘বাংলা গান এভাবে বিশ্বমঞ্চে পৌঁছাচ্ছে, ভাবতেই গর্ব লাগে।’

উল্লেখ্য, মুক্তির পর থেকেই ‘মেহেন্দি’ গানটি টিকটক ও ইনস্টাগ্রাম রিলসে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। নোরা ফাতেহির এই নাচ যেন সেই জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে দিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *