May 22, 2026, 10:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

চবি ছাত্রদলের নেতা হামলায় তৎপর, চাকসু ভিপিকে মারতে তেড়ে গেলেন

ক্যাম্পাস প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম হোসেন রনির ওপর হামলার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

ঘটনার সূত্রপাত ঘটে, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি ক্যাম্পাসে বহিরাগত বিএনপি নেতাকর্মীদের জড়ো হওয়ার বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তখন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও তার কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে রনির দিকে তেড়ে আসেন।

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি ঢাকা পোস্টকে বলেন, “যাদের ক্যাম্পাসে বহিরাগত নিয়ে আসার সংস্কৃতি আছে, তারা হট্টগোল করবেই। তবে আমরা প্রত্যাশা করি, সকল ছাত্র সংগঠনের নেতারা দায়িত্বশীল আচরণ করবেন।”

এ বিষয়ে জানতে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *