April 7, 2026, 3:25 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

হালদা নদীতে প্রায় দুই মণ ওজনের মৃত স্ত্রী ডলফিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকার রামদাশ মুন্সির হাট সংলগ্ন অংশে ডলফিনটির মরদেহ ভেসে থাকতে দেখা যায়।

উদ্ধারের পর ডলফিনটির সুরতহাল প্রস্তুত করা হয়। সংশ্লিষ্টদের তথ্যমতে, ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ১৯৬ সেন্টিমিটার এবং ওজন সাড়ে ৭৩ কেজি, যা প্রায় দুই মণের কাছাকাছি। এটি একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী ডলফিন বলে নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, ডলফিনটির মাথার দুই পাশে এবং ডরসাল পাখনার বাম পাশে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতপ্রাপ্ত হওয়ার ৩ থেকে ৪ দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, হালদা নদীতে ডলফিন সংরক্ষণ ও গবেষণার অংশ হিসেবে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে কাজ শুরু করা হয়। সে সময় থেকে এ পর্যন্ত নদীটি থেকে মোট ৪৭টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে, যা হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *