May 22, 2026, 10:17 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

‘বিজয় মানে অহংকার নয়, কৃতজ্ঞতা’- পিয়ার বার্তায় বিজয়ের গভীর অর্থ

বিনোদন ডেস্ক :

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর—বাংলাদেশের গৌরব আর অহংকারের দিন। বিজয়ের আনন্দে যখন পুরো দেশ উচ্ছ্বসিত, তখন এই দিনটির অন্তর্নিহিত অর্থ ও ত্যাগের ইতিহাস নতুন করে তুলে ধরেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।

বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে লাল-সবুজ পোশাকে নিজের একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন পিয়া। তার লেখায় উঠে আসে স্বাধীনতার পেছনে থাকা রক্ত, ত্যাগ আর অগণিত স্বপ্নের গল্প।

পোস্টে তিনি লেখেন, ‘লাল-সবুজ কেবল দুটি রঙ নয়, এটি রক্ত আর স্বপ্নে লেখা একটি ইতিহাস। যাদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের ঋণ কখনো শোধ হওয়ার নয়।’

বিজয়ের সংজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে ভিন্ন এক দৃষ্টিভঙ্গির কথাও জানান এই অভিনেত্রী। তার মতে, বিজয় মানে উল্লাস কিংবা অহংকার নয়; বরং আত্মত্যাগের প্রতি বিনয়ী স্বীকৃতি। তিনি লেখেন, ‘বিজয় মানে অহংকার নয়, বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া।’

শেষে দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পিয়া বলেন, ‘শ্রদ্ধায় শহীদদের, ভালোবাসায় বাংলাদেশ। শুভ বিজয় দিবস।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *