April 7, 2026, 3:25 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নওগাঁয় জাতীয় পার্টির অফিসে ভাঙচুর, মিটিং পণ্ড

নিজস্ব প্রতিবেদক :

নওগাঁয় জাতীয় পার্টির মিটিং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হস্তক্ষেপে পণ্ড হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের উপকিলপাড়ায় দলটির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের অফিসে এই ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুপুর ১টার দিকে মিটিংয়ের জন্য কিছু নেতাকর্মী জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় জড়ো হন। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে এসে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক হলে নেতাকর্মীরা পালিয়ে যান। এরপর অফিস কক্ষে ঢুকে তারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ছবি এবং দলীয় প্রতীক লাঙ্গল ভাঙচুর করেন এবং কিছুতে আগুন দেন।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ানসহ অন্যান্য নেতাকর্মী।

ফজলে রাব্বি বলেন, “নওগাঁকে অস্থিতিশীল করার জন্য তারা আজ মিটিং আয়োজন করেছিল। আমরা তা বাধাগ্রস্ত করেছি। তাদের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়। জাতীয় পার্টি বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট কার্যক্রমকে বৈধতা দিয়েছে এবং দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত। তাই তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে স্থান পাবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *