May 22, 2026, 10:12 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জবি শিবিরের নৌ র‍্যালি: স্লোগান ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’

জেডটিভি বাংলা ডেস্ক :

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির বুড়িগঙ্গা নদীতে নৌ র‍্যালি আয়োজন করেছে। র‍্যালিতে অংশ নেন শতাধিক নেতাকর্মী, যারা হাতে জাতীয় পতাকা ও লাল-সবুজ টি-শার্ট ধারণ করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই র‍্যালি শ্যামবাজার ঘাট থেকে পোস্তগোলা ব্রিজ হয়ে আবার শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়। নৌকায় প্রায় সাত শতাধিক শিবির নেতাকর্মী অংশ নেন। র‍্যালিতে সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ সহ বিভিন্ন স্লোগান দেন। এছাড়া, ‘বিজয় দিবস, সফল হোক’, ‘নদী বাঁচলে, বাঁচবে দেশ’, ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগানও সমানে উঠে।

র‍্যালিতে অংশ নেন শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্যান্য নেতাকর্মীরা।

র‍্যালি শেষে মো. রিয়াজুল ইসলাম বলেন, “স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিজয় দিবসে এই ব্যতিক্রমধর্মী প্রোগ্রামের আয়োজন করেছি। এটি নদী রক্ষা ও বাঁচানোর একটি বার্তা হিসেবেও বিবেচিত।”

তিনি আরও উল্লেখ করেন, “বুড়িগঙ্গাসহ দেশের সব নদী দূষণ ও দখলের শিকার। ভারতের বিভিন্ন নদী অবরোধ আমাদের পানি ব্যবস্থাপনায় প্রভাব ফেলছে। এছাড়া নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের পোস্ট বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *