May 22, 2026, 10:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ

জেডটিভি বাংলা ডেস্ক :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা অঙ্কন ও তা পদদলিত করার প্রতিবাদে ৭১-এর রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করতে প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা এতে তীব্র নিন্দা ও ক্ষোভও প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী আসিফ হোসেন বলেন, “যুদ্ধে পাকিস্তান আমাদের লাখ লাখ মানুষকে শহীদ করেছে। গতকাল (সোমবার) রাতে আমাদের ভাইয়েরা পদদলিত করার জন্য পাকিস্তানের পতাকা আঁকতে গেলে বাধা দেয় প্রশাসনসহ একদল শিক্ষার্থী। সেই প্রতিবাদেই আমরা আজ রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করছি।”

ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাদ আহমেদ বলেন, “স্বাধীনতার এত বছর পরেও পাকিস্তানের প্রতি ঘৃণা প্রকাশ করতে কি প্রশাসনের অনুমতি নেওয়া লাগবে? অথচ তারা রাতে আমাদের ভাইদের পতাকা আঁকতে বাধা দেয়। এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।”

এর আগে সোমবার রাতভর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা পদদলিত করতে বাধা দেওয়ায় উপাচার্যকে অবরোধ করে বিক্ষোভ চালায় শাখা ছাত্রদল। রাতভর উপাচার্যের গাড়ি অবরোধ করা হয়। পরে ভোর পাঁচটার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *