May 22, 2026, 11:01 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই পুলিশ সদস্যের

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই পুলিশ সদস্যের

নিজস্ব প্রতিবেদন:

কুষ্টিয়ার ভেড়ামারায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তারা পাবনা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

নিহতরা হলেন পাবনা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোজহারুল ইসলাম ও এএসআই কয়েস উদ্দিন। মোজহারুল ইসলামের বাড়ি রংপুর জেলায়, কয়েস উদ্দিনের বাড়ি রাজশাহী জেলার তানোর থানার রাতৈল এলাকায়।

ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, লালনশাহ সেতু পার হওয়ার পর পেছন থেকে তাদের চাপা দেয় কাভার্ডভ্যান। ঘটনাস্থলেই দুই কর্মকর্তা মারা যান। ঘাতক গাড়িটি এখনও আটক করা যায়নি। নিহতদের মরদেহ কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *