May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আ.লীগের সহ-সভাপতিকে নিয়ে জামায়াতের সমাবেশে সমালোচনা

আ.লীগের সহ-সভাপতিকে নিয়ে জামায়াতের সমাবেশে সমালোচনা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক সমাবেশে আওয়ামী লীগের সহ-সভাপতির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বিহারমণ্ডল বাজারে অনুষ্ঠিত ওই সমাবেশে কুমিল্লা-৪ আসনে জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদের পাশে বসে থাকতে দেখা যায় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টারকে।

জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক সাধারণ সভা ও মতবিনিময় করছেন জামায়াত নেতারা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে স্থানীয় এক জামায়াত নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা একসময় আমাদের বিরুদ্ধে মামলা করেছেন, এখন তারাই সুবিধা নিতে জামায়াতের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন।”

অভিযোগের বিষয়ে শাহাদাত মাস্টার জানান, “আমি বাজারে ছিলাম। তারা আমাকে ডেকে সামনের সারিতে বসিয়েছে। এখন তো আওয়ামী লীগ নেই।”

দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম বলেন, “সভায় আওয়ামী লীগের কোনো নেতা উপস্থিত ছিলেন কি না, আমার নজরে আসেনি।”

তবে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও প্রার্থী সাইফুল ইসলাম শহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন রিসিভ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *