May 22, 2026, 10:18 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কোটিপতি হয়েও সুখ নেই অক্ষয়ের!

বিনোদন ডেস্ক :

বলিউডের ধনী এবং জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সম্পদ ও বিলাসবহুল জীবন প্রায় সবারই জানা। তবুও কোটিপতি হওয়ার পরেও তিনি কিছু সাধারণ আনন্দ মিস করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তারকাখ্যাতির কারণে মধ্যবিত্ত জীবনের এক সহজ অভ্যাস এখন আর তিনি করতে পারেন না।

মধ্যবিত্ত পরিবারের ছেলে অক্ষয় কুমার একসময় সামান্য খরচ জোগাতেও হিমশিম করতেন। বর্তমানে শতকোটি রুপির মালিক হলেও সমুদ্র সৈকতে যাওয়ার সুযোগ নেই তার। অভিনেতা বলেন,

“আমি প্রতিদিন সৈকতে যেতাম। সেখানে শরীরচর্চা করতাম। এখন আর সমুদ্রের তীরে গিয়ে এগুলো করতে পারি না। এটা এমন কিছু যা আমি সত্যিই মিস করি।”

অক্ষয় কুমারের সর্বশেষ সিনেমা ‘জলি এলএলবি থ্রি’ প্রায় ৯৫ কোটি রুপির বাজেটে নির্মিত হয়েছে এবং বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ১৫০ কোটি রুপি। বর্তমানে তিনি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হেরা ফেরি থ্রি’, ‘হাইওয়ান’ ও ‘ভূত বাংলো’-সহ একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *