May 22, 2026, 9:41 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শীতে খসখসে ত্বক? এই ৩টি প্রাকৃতিক উপাদানেই পান শান্তির ছোঁয়া

লাইফস্টাইল ডেস্ক :

শীতের সঙ্গে ত্বকের খসখসে সমস্যা যাঁরা ভোগেন, তাঁদের জন্য কিছু প্রাকৃতিক উপায় হতে পারে রক্ষা। শীতকালে ত্বক আর্দ্রতা হারায়, আর কেমিক্যালযুক্ত ফেসওয়াশের অতিরিক্ত ব্যবহার ত্বকের প্রাকৃতিক তেল ও পিএইচ ব্যালান্স নষ্ট করতে পারে। তবে ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করেই ত্বককে কোমল ও সুস্থ রাখা সম্ভব।

১. কাঁচা দুধ

শরীরকে পুষ্টি জোগানোর পাশাপাশি কাঁচা দুধ ত্বককে বাইরে থেকেও উপকার করে। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের জমে থাকা ময়লা দূর করে ত্বককে রাখে কোমল। ব্যবহার করতে, একটি পরিষ্কার তুলো কাঁচা দুধে ভিজিয়ে মুখে ধীরে ধীরে মাসাজ করুন। কিছুক্ষণ রেখে হালকা গরম পানিতে ধুয়ে নিন।

২. মধু ও লেবুর সংমিশ্রণ

মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের খসখসে ভাব কমাতে সাহায্য করে। এক চা চামচ মধুর সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে মুখে মাসাজ করুন। ৫–১০ মিনিট রেখে হালকা পানিতে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করলে ত্বক হয়ে ওঠে কোমল ও নরম।

৩. আলু

ঘরোয়া এই উপাদানও ত্বকের জন্য খুব কার্যকর। ডার্ক সার্কেল, সানবার্ন থেকে শুরু করে খসখসেভাব কমাতে আলু সাহায্য করে। একটি আলু খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। ত্বকে তার প্রভাব অবিলম্বে অনুভূত হবে।

শীতকালে কেমিক্যালের পরিবর্তে এই প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করে ত্বকের যত্ন নিন, আর বজায় রাখুন কোমলতা ও সতেজতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *