May 23, 2026, 2:35 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

প্রবাসী ভোটার নিবন্ধনে নতুন মাইলফলক, ছাড়াল ৪ লাখ

জেডটিভি বাংলা ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চালু করা “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধনের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ লাখ ৫ হাজার ৪৩৮ জন প্রবাসী ভোটার।

নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৪০৭ জন এবং নারী ভোটার ২৬ হাজার ৩১ জন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত এই তথ্য জানা গেছে।

ইসি জানিয়েছে, গত ৯ ডিসেম্বর থেকে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। ভোটাররা নির্ধারিত পদ্ধতিতে ভোট প্রদান করে ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে পারবেন।

এবারই প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিতরাও ভোট দিতে পারবেন। এ জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক।

ইসি সূত্র জানায়, গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া প্রবাসী নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। বর্তমানে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশরসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে এ নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে এই প্রক্রিয়ার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *