April 7, 2026, 11:53 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ওসমান হাদিকে বিদেশে নেওয়ার বিষয়ে আজ বেলা ১১টায় মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক :

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে কি না—এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সোমবার আবারও জরুরি বৈঠকে বসছে মেডিকেল বোর্ড।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। বৈঠকে রোগীর বর্তমান শারীরিক অবস্থা, বিদেশে স্থানান্তরের সম্ভাব্য ঝুঁকি ও সুফল এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, “আজ সকাল ১১টায় মেডিকেল বোর্ডের জরুরি মিটিং ডাকা হয়েছে। সেখানে রোগীর সার্বিক অবস্থা পর্যালোচনা করে বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

বর্তমানে ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি মেডিকেল বোর্ডের ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করছে।

মেডিকেল বোর্ডের বৈঠক শেষে ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *