April 7, 2026, 11:53 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নানের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। রিমান্ড আবেদনে চারটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পুলিশ জানায়, পল্টন থানার জিডির ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে কারাগারে পাঠানোর আবেদন করা হলেও পরে পৃথক আবেদনে সাত দিনের রিমান্ড চাওয়া হয়।

রিমান্ড আবেদনে বলা হয়েছে—ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত, ঘটনার মূল রহস্য উদঘাটন, অর্থ ও তথ্যের যোগসূত্র নির্ণয় এবং অবৈধ অস্ত্রের উৎস সম্পর্কে জানতে হান্নানকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াতের সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।

ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫। বিআরটিএর তথ্য যাচাই করে র‍্যাব-২ নিশ্চিত হয়, মোটরসাইকেলটির মালিক মো. আব্দুল হান্নান। পরে তাকে আটক করে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *