May 22, 2026, 11:52 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবল বাল্কহেড, সাঁতরে বেঁচে গেলেন ৫ শ্রমিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

ফতুল্লা বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে পাঁচজন শ্রমিক সাঁতরে তীরে উঠে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌ পুলিশের পাগলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাল্কহেডে থাকা শ্রমিকরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে পৌঁছান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলাগামী ‘বোগদাদিয়া–১৩’ লঞ্চটির সঙ্গে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটমুখী বালুবাহী বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের প্রভাবে বাল্কহেড দ্রুত ডুবে যায়।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাল্কহেড ডুবে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, লঞ্চের সামনের অংশ বাল্কহেডটির ওপর উঠে গেছে এবং শ্রমিকরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন বলেন, “আমি তখন নদী পার হচ্ছিলাম। দুই নৌযানের এই লাইনে সংঘর্ষের সম্ভাবনা দূর থেকেই বোঝা যাচ্ছিল, তাই সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ শুরু করি।” নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন আরও জানান, ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে দ্রুত অভিযান শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *