May 23, 2026, 3:27 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

হাদির ওপর হামলার ঘটনায় অপরাধী ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ ও সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে ঘৃণ্য অপরাধটি সংঘটিত হয়েছে, সেই অপরাধীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন খবর আসছে, যেমন ‘অপরাধী ভারতে পালিয়েছে’—এর মতো খবর আছে। তবে কোনটা সঠিক, তা যাচাই করার দায়িত্ব সংশ্লিষ্টদের।”

উপদেষ্টা রিজওয়ানা আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে সরকারের পূর্ণ কমিটমেন্ট রয়েছে। তবে তদন্তকারী সংস্থাগুলি পর্যাপ্ত তথ্য উপাত্ত দিতে পারছে না এবং বিচারের প্রক্রিয়া দেরিতে এগোচ্ছে। তিনি বলেন,

“এ বিষয়টি শুধু একটি মামলা নয়, এটি জাতির বিবেকের প্রশ্ন। দেশের আইনের শাসন ও ন্যায়বিচারের সঙ্গে জড়িত। এটিকে উপেক্ষা করা যাবে না। যারা তদন্ত করছে, তাদের স্পষ্ট বার্তা দিয়েছে সরকার যে আমরা চাই এই বিচারের ফলাফল দেখতে।”

সৈয়দা রিজওয়ানা বলেন, “আমরা আমাদের জায়গা থেকে যা সম্ভব, তা করেছি। স্পষ্ট বার্তা আমরা দিয়েছি, এবং আমাদের পক্ষ থেকে যা করা সম্ভব তা অব্যাহত থাকবে।” এই বক্তব্য থেকে পরিষ্কার হলো, হাদির ওপর হামলার ঘটনায় সরকারের দৃষ্টি ও উদ্যোগ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং অপরাধীকে ধরার জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *