April 7, 2026, 1:35 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ওসমান হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে? ডিএমপি জানাচ্ছে তথ্য নিশ্চিত নয়

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কি না—এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এখনও নিশ্চিত নয়।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা পোস্টের সঙ্গে আলাপে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “ডিবিসহ ডিএমপির একাধিক টিম তদন্ত করছে। এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি যে, সম্ভাব্য খুনিরা ভারতে পাড়ি দিয়েছে।”

ওসমান হাদির ওপর হামলার তদন্তের সর্বশেষ অবস্থা জানাতে আজ ডিএমপি সংবাদ সম্মেলন আয়োজন করবে। সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বিস্তারিত তথ্য জানাবেন।

এর আগে কাতারভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, হামলার প্রধান অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন ১২ ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন। তাদের বর্তমান অবস্থান জানানো হয়েছে আসামের গুয়াহাটি শহরে।

সেই পোস্টে আরও বলা হয়েছে, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব। এছাড়া, হামলাটি অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে এবং আরও কিছু হিট টিমের একই ধরনের ঘটনার চেষ্টা হতে পারে বলে সায়ের জানিয়েছিলেন। ডিএমপি এখন হামলাকারীদের খুঁজে বের করা ও তদন্তে আরও তথ্য সংগ্রহে জোর দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *