April 7, 2026, 5:09 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি স্টাইলে সাংবাদিকের ওপর হামলা, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একজন যুবক দৌড়ে এসে সাংবাদিকের হাত ধরে ঘুরিয়ে ফেলেন। এরপর যুবকটি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়। উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে হামলাকারী যুবক এবং হামলার শিকার সাংবাদিকের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিন সকালেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ৭টায় রাষ্ট্রপতি এবং ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

ঘটনাটি ফিল্মি স্টাইলের উত্তেজনাপূর্ণ হামলা হিসেবে সামাজিক ও অনলাইন মিডিয়ায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *