April 8, 2026, 9:50 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

হাদির ওপর হামলার শ্যুটার ও সহযোগী ভারতে পালিয়েছে : সাংবাদিক জুলকারনাইন সায়ের

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত শ্যুটার ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি রবিবার (১৪ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সায়েরের বরাত দিয়ে বলা হয়েছে, শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন ১২ ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে।

তিনি আরও উল্লেখ করেন, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব, যিনি তাদের তত্বাবধানে রাখছেন।

সায়েরের দাবি অনুযায়ী, হামলাটি অত্যন্ত পরিকল্পিত ছিল এবং আরও কয়েকটি ‘হিট টিম’ একই ধরনের ঘটনা পুনরায় ঘটানোর পরিকল্পনা করছে। মূল শ্যুটার ফয়সাল এক ঘনিষ্ঠ মহলে জানিয়েছে যে, ব্যবহৃত অস্ত্র জ্যাম হয়ে যাওয়ায় সে মাত্র একটি গুলি করতে পেরেছে; তার পরিকল্পনা ছিল চারটি গুলি করার।

ফেসবুক পোস্টে সায়ের আরও লিখেছেন, ফয়সালের মতো আরেক অস্ত্রধারী ক‍্যাডার হলেন চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মো. সাজ্জাদ, যিনি গত ১৩ মে ২০২৫ রাজধানীর গুলশান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায় গ্রেপ্তার হন। তবে ২৯ জুলাই ২০২৫ সাজ্জাদ সুপ্রীম কোর্ট থেকে জামিন পান এবং কারামুক্ত হন।

সায়ের সতর্ক করেছেন, কারাগার থেকে জামিনপ্রাপ্ত এসব অস্ত্রধারী ক‍্যাডারের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড মনিটর করা অত্যন্ত জরুরি, যাতে আরও সহিংস ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধ করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *