July 8, 2026, 8:26 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

“একাত্তরের মতো দেশকে মেধাশূন্য করার চেষ্টা চলছে” : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগকারী আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অভিযোগ করেছেন, ১৯৭১ সালের মতোই পরিকল্পিতভাবে দেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করার চেষ্টা চলছে।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “পাকিস্তানি হানাদার বাহিনী একসময় বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। ঠিক একইভাবে ২০২৪ সালে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে নেতৃত্বহীন করার চেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদেরকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এ ধারাবাহিকতায় ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে।”

তিনি আরও জানান, “হাদি ভাই বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমাদের কাছে তথ্য এসেছে, আরও অনেককে ‘হিট লিস্টে’ রাখা হয়েছে।”

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে আসিফ মাহমুদ বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান অধ্যাপক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা সেই ষড়যন্ত্র চালিয়েছিল।”

এদিন রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *