May 22, 2026, 11:49 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালানো ঠেকাতে বেনাপোল সীমান্তে সতর্কতা

ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালানো ঠেকাতে বেনাপোল সীমান্তে সতর্কতা

অনলাইন ডেস্ক:

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালানো রোধে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি, পুলিশ ও ইমিগ্রেশন।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার নির্বাচনী প্রচারের সময় ওসমান হাদিকে গুলি করা হয়; তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (১৪ ডিসেম্বর) নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে, হামলাকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে তার জন্য প্রতিটি সীমান্ত পয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে, এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেন বলেন, ইমিগ্রেশন রুটেও কোনওভাবে হামলাকারীরা ভারতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসরাফ হোসেন জানান, হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে।

উল্লেখ্য, বেনাপোল সীমান্তে অপরাধীরা বৈধ ও অবৈধ পথে ভারতে পালানোর চেষ্টা করে থাকে। গত দেড় বছরে সীমান্ত ও ইমিগ্রেশন পয়েন্ট থেকে প্রায় অর্ধশতাধিক অপরাধী গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *