May 23, 2026, 3:28 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নির্বাচন অফিসে নিরাপত্তা নিশ্চিত করতে আইজিপিকে চিঠি দিয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক :

সারা দেশে আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) পুলিশকে নির্দেশ দিয়েছে।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি দেশের আইজিপি-কে পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পর কিছু দুর্বৃত্ত জেলা নির্বাচন অফিস, লক্ষ্মীপুর এবং উপজেলা নির্বাচন অফিস, মঠবাড়িয়া (পিরোজপুর) এলাকায় অগ্নিসংযোগ করেছে। এ কারণে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত অফিসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক বলে ইসি মনে করছে।

ইসি আরও নির্দেশ দিয়েছে, আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েনের ব্যবস্থা নেওয়া হোক।

চিঠিতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *