May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিতর্ক ও বয়কটের মধ্যেই শুরু হলো প্রথম বিভাগ ক্রিকেট

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ঘিরে চলমান বিতর্কের মধ্যেই মাঠে গড়াল প্রথম বিভাগ ক্রিকেট লিগ। বর্তমান বিসিবি কমিটির অধীনে সব ধরনের লিগ বর্জনের ঘোষণা দেওয়ায় ঢাকার শীর্ষ ক্লাবগুলোর একটি অংশ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না।

রোববার থেকে শুরু হওয়া লিগে মোট ২০টি দলের মধ্যে ৮টি ক্লাব অংশগ্রহণ থেকে বিরত রয়েছে। এর ফলে অসম্পূর্ণ অংশগ্রহণ নিয়েই প্রতিযোগিতা শুরু হলো।

এর আগে শনিবার বয়কট করা আট ক্লাবের ক্রিকেটাররা সব দলকে অন্তর্ভুক্ত করে লিগ আয়োজনের দাবিতে বিসিবিতে স্মারকলিপি দেন। একই সময়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন করা হয়। এ ছাড়া বিসিবি কার্যালয়ের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনও করেন ক্রিকেটাররা।

গত মৌসুমে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলা ক্রিকেটার আসাদুজ্জামান প্রিন্স বলেন, “২০ দল নিয়েই প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে হবে। তা না হলে সব ক্রিকেটারকে নিয়ে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা উচিত।”

পারিশ্রমিকের বৈষম্যের অভিযোগ তুলে তিনি আরও বলেন, “১২ দলের ক্রিকেটাররা ভালো পারিশ্রমিকে খেলবে, আর বাকিরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নামে মাত্র ৫০–৬০ হাজার টাকা পারিশ্রমিক পাবে—এটা স্পষ্ট বৈষম্য।”

ক্রিকেটারদের দাবির বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি বলে জানান প্রিন্স। তিনি বলেন, “বিসিবি সভাপতি দেশের বাইরে থাকায় তারা এখনই আমাদেরকে কোনো আশ্বাস দিতে পারছেন না। আমাদের জন্য কী করা হবে বা আর্থিকভাবে কী ধরনের সহায়তা দেওয়া সম্ভব—সে বিষয়ে তারা দায়িত্ব নিয়ে কিছু বলছেন না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *