May 22, 2026, 10:15 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নদীর নতুন গান ‘তুমিহীনা’ এখন ইউটিউবে

বিনোদন ডেস্ক :

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী প্রকাশ করলেন তার নতুন একক গান ‘তুমিহীনা’। গতকাল (১০ ডিসেম্বর) গানটি মুক্তি পেয়েছে নদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন নদী নিজেই; লেখায় সহযোগিতা করেছেন হৃদয় হাসিন ও হেমা।

গান–সুর–মিউজিক সবকিছুতেই নদীর সম্পৃক্ততা

সুর: নদী ও হৃদয় হাসিন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট: হৃদয় হাসিন, রিদম প্রোগ্রামিং: সায়েম রহমান, মিউজিক ভিডিও নির্মাণ: সোহেল রাজ, মডেল: নদী

গানটি বিশেষ কেন—বললেন নদী

নদীর ভাষায়— “এই গানটি আমার কাছে খুবই বিশেষ। অনেক সময় শিল্পীরা নিজেদের মতো করে কাজ করতে পারেন না। কিন্তু ‘তুমিহীনা’তে আমি আমার পছন্দ, অনুভূতি আর সৃজনশীলতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। কথা, সুর থেকে ভিডিও—সবকিছুতেই নিজের ভালো লাগা অনুসরণ করেছি।” তিনি জানান, গানটি নির্মিত হয়েছে তার নিজস্ব ব্যানার ‘নদীমাতৃক প্রোডাকশন’ থেকে। ইউটিউব ছাড়াও শিগগিরই স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে গানটি।

নদীর জনপ্রিয় গানগুলো

নদীর কণ্ঠে প্রকাশিত যে গানগুলো ইতিমধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে—‘জলছায়া’, ‘নিঃশ্বাস’, ‘রঙিলা আকাশ’, ‘অচিনপুর’, ‘মুগ্ধতা’, ‘আমারতো কেউ নেই তুমি ছাড়া’, ‘দেশি গার্ল’, ‘হারানো যাবে না’, ‘কথা দিলাম’, ‘তোমাকে দেব না হারাতে’, এবং পোড়ামন ২–এর জনপ্রিয় গান ‘সুতো কাটা ঘুড়ি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *